ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বগুড়ার চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন, কৃষকের ঘরে আনন্দের ঝিলিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বগুড়ার যমুনা নদীর চরাঞ্চলে এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে সারিয়াকান্দি, ধুনট, সোনাতলা ও গাবতলী উপজেলার হাজার হাজার একর জমিতে উৎপাদিত মরিচ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের নামকরা খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানিগুলোর নজর কেড়েছে। ফলন ভালো হওয়ায় এবং বাজারে দাম চড়া থাকায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর প্রায় ১৮ হাজার ১৭৬ টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩২৭ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শুকনা মরিচ পাইকারি বাজারে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মরিচ শুকানো ও বাছাইয়ের কাজে স্থানীয় শত শত নারী শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। বড় বড় কোম্পানিগুলো চরাঞ্চল থেকেই মানসম্মত মরিচ সংগ্রহ করছে, যা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বমঞ্চে তমা রশিদের ঐতিহাসিক জয়: ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

বগুড়ার চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন, কৃষকের ঘরে আনন্দের ঝিলিক

আপডেট সময় : ১০:৩১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬