ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কারচুপির প্রমাণ পায়নি ইইউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বিভিন্ন আসনে কারচুপির যে অভিযোগ উঠেছিল, তার কোনো সত্যতা খুঁজে পায়নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মিশনের প্রধান ইভার্স ইজ্যাবস এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে।

ইভার্স ইজ্যাবস আরও জানান, নির্বাচন নিয়ে কারো কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। গত বছরের শেষ দিক থেকে ইইউর পর্যবেক্ষক দল বাংলাদেশে অবস্থান করে ছয়টি গুরুত্বপূর্ণ মানদণ্ডের ভিত্তিতে নির্বাচন পর্যবেক্ষণ করেছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জন পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নীতি সমুন্নত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াত নেতা মাওলানা আবদুল হালিমের

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কারচুপির প্রমাণ পায়নি ইইউ

আপডেট সময় : ০৩:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬