ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সামুদ্রিক লাল শৈবাল থেকে প্রসাধনী ও খাদ্যপণ্য তৈরিতে বাকৃবি গবেষকদের সাফল্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সমুদ্র উপকূলের অবহেলিত প্রাকৃতিক সম্পদ লাল শৈবালকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকরা। ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখার নেতৃত্বে একদল গবেষক সামুদ্রিক এই শৈবাল থেকে স্বল্পমূল্যে ত্বক পরিচর্যার সামগ্রী এবং পুষ্টিকর খাদ্যপণ্য উদ্ভাবনে সফল হয়েছেন।

গবেষকরা জানিয়েছেন, উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া Gracilaria প্রজাতির এই লাল শৈবালে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন ও মিনারেল। এর নির্যাস থেকে ফেস সিরাম, টুথপেস্ট, কুকিজ ও পাই তৈরি করা সম্ভব হয়েছে, যা মানবস্বাস্থ্য ও ত্বকের সুরক্ষায় অত্যন্ত কার্যকর। প্রথাগত কৃত্রিম পণ্যের বিকল্প হিসেবে এই প্রাকৃতিক উদ্ভাবন একদিকে যেমন স্বাস্থ্যঝুঁকি কমাবে, অন্যদিকে দেশীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ইইউ রাজনৈতিক সংলাপ: অংশীদারত্ব চুক্তি ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব

সামুদ্রিক লাল শৈবাল থেকে প্রসাধনী ও খাদ্যপণ্য তৈরিতে বাকৃবি গবেষকদের সাফল্য

আপডেট সময় : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬