ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দৌলতদিয়া ঘাটে ২৫ কেজির পাঙাশ বিক্রি ৭১ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া মাছ বাজারে ২৫ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় জেলে এরশাদ হলদারের জালে ধরা পড়া এই মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে উন্মুক্ত নিলামে তোলা হয়।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি এটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ৭১ হাজার ২৫০ টাকায় কুষ্টিয়ার পোড়াদহ এলাকায় বিক্রি করেন। দীর্ঘ সময় পর পদ্মায় এত বড় পাঙাশ পাওয়ায় স্থানীয় বাজারে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, নদীতে মাছের উৎপাদন বাড়াতে অবৈধ জাল বন্ধ ও প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার বিকল্প নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

দৌলতদিয়া ঘাটে ২৫ কেজির পাঙাশ বিক্রি ৭১ হাজার টাকায়

আপডেট সময় : ০৩:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬