ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: উত্তরবঙ্গের উচ্চশিক্ষার বাতিঘর

সবুজ বৃক্ষরাজি ও নান্দনিক স্থাপত্যের মিশেলে গড়ে ওঠা ১৫২ একরের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকৌশল শিক্ষা ও গবেষণা কেন্দ্র। ১৯৬৪ সালে ‘রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ’ হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ২০০৩ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। বর্তমানে চারটি অনুষদের অধীনে ১৮টি বিভাগে প্রায় ছয় হাজার শিক্ষার্থী এখানে উচ্চতর শিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন।

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘মানবসম্পদ উন্নয়ন পরিকল্পনা’ গ্রহণ করেছে। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো. রবিউল ইসলাম সরকার জানান, আধুনিক ল্যাবরেটরি, ইনোভেশন হাব এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক কার্যক্রম শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সহায়তা করছে। এছাড়া নতুন দশতলা চারটি হল নির্মাণের ফলে শিক্ষার্থীদের আবাসন সংকট অনেকাংশে দূর হয়েছে, যা তাদের পড়াশোনার পরিবেশকে আরও সমৃদ্ধ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়া ঘাটে ২৫ কেজির পাঙাশ বিক্রি ৭১ হাজার টাকায়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: উত্তরবঙ্গের উচ্চশিক্ষার বাতিঘর

আপডেট সময় : ০২:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬