বাংলাদেশ কোস্ট গার্ডের আধুনিকায়নের অংশ হিসেবে বাহিনীটির বহরে শীঘ্রই হেলিকপ্টার সার্ভিস যুক্ত করা হবে। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং জনবল সংকট নিরসনে নতুন করে ১০ হাজার সদস্য নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোস্ট গার্ডের সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা, জলদস্যু দমন, মাদক চোরাচালান রোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় বাহিনীটি জাতীয় আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা এবং সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে কোস্ট গার্ডের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।
রিপোর্টারের নাম 
























