ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ঝিনাইদহের মহেশপুরে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মহেশপুর আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সিভিল জজ আয়েশা সিদ্দিকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। সভায় বক্তারা বলেন, সরকারি আইনি সহায়তা পাওয়ার আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া প্রমাণ করে যে, সাধারণ মানুষের মধ্যে এই সেবার প্রতি আস্থা বেড়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভির পর্দায় আজকের খেলা: পর্তুগাল-ক্রোয়েশিয়া ও স্পেন-অস্ট্রিয়ার হাইভোল্টেজ লড়াই

মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট সময় : ০২:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬