দেশে জঙ্গিবাদের যেকোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে সমাজে নানা বিভ্রান্তি থাকলেও সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্ক ও সচেতন অবস্থানে রয়েছে।
তথ্য উপদেষ্টা জানান, অপপ্রচার বা ‘ডিসইনফরমেশন’ রোধে সরকার এখন থেকে আপসহীন ভূমিকা পালন করবে। বিশেষ করে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ফটোকার্ড বা ভুয়া তথ্য ছড়ানো কোনোভাবেই বরদাশত করা হবে না। যারা অতীতে এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের যথাযথ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
এ সময় তিনি জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে গাফিলতির প্রসঙ্গ টেনে বলেন, হামের টিকা নিয়ে যাদের অবহেলার কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের মূল লক্ষ্য হলো গুজবমুক্ত সমাজ গঠন এবং যেকোনো উগ্রবাদী কর্মকাণ্ড সমূলে নির্মূল করে জননিরাপত্তা নিশ্চিত করা।
রিপোর্টারের নাম 























