ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল: আপিল বিভাগের রায়

জুলাই আন্দোলনের সময় একজন যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করে।

এর আগে গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ চারটি মামলায় রুল মঞ্জুর করে তাকে জামিন দেন। পরবর্তীতে গত ১১ মার্চ দুদকের দায়ের করা মামলায়ও তিনি জামিন পান। এই জামিন আদেশ স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ঢাকার ধানমন্ডির নিজ বাসভবন থেকে খায়রুল হককে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরও চারটি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে একটি মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে, যা গত ২৭ আগস্ট শাহবাগ থানায় দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। এছাড়া, ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া এবং একই অভিযোগে বন্দর থানায় নুরুল ইসলাম মোল্লা আরেকটি মামলা দায়ের করেন। এর আগে গত ৪ আগস্ট প্লট জালিয়াতিতে দুর্নীতির অভিযোগে দুদকও একটি মামলা দায়ের করেছিল।

নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন। পরবর্তীতে হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন সংক্রান্ত রুল জারি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়া ঘাটে ২৫ কেজির পাঙাশ বিক্রি ৭১ হাজার টাকায়

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল: আপিল বিভাগের রায়

আপডেট সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬