ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩ পদে চাকরির বড় সুযোগ

যুব উন্নয়ন অধিদপ্তর তাদের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের লক্ষ্যে এক বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘অফিস সহায়ক’ পদে মোট ১০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ মে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত এসএসসি বা সমমান পাস হতে হবে। ১ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিতরা ২০তম গ্রেডে বেতন ও অন্যান্য সরকারি সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৫৬ টাকা ফি জমা দিতে হবে। অসম্পূর্ণ বা বিলম্বে জমা দেওয়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটের কারণে নবীনগরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩ পদে চাকরির বড় সুযোগ

আপডেট সময় : ১২:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬