ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে এসে নানা-র মুক্তিযোদ্ধা সনদকে বাবার সনদ হিসেবে ব্যবহার করার অভিযোগে এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এই তথ্য নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির জানান, রবিবার (আজ) প্রথম দিনের ভর্তি কার্যক্রম চলাকালে এক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হতে গিয়ে সনদে অসংগতি ধরা পড়ে। যাচাই-বাছাইয়ের সময় দেখা যায়, সনদটি তার নানার নামে ইস্যু করা হলেও তা বাবার নামে উপস্থাপন করা হয়েছে। এই অনিয়ম ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়।
তিনি আরো জানান, ঘটনার পর ওই শিক্ষার্থীকে মুচলেকা স্বাক্ষর করিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিষয়টি প্রাথমিকভাবে প্রশাসনিকভাবে নিষ্পত্তি করা হয়েছে। তবে, ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে ভর্তি প্রক্রিয়ায় যাচাই-বাছাই আরও কঠোর করা হবে।
উল্লেখ্য, রবিবার থেকে শুরু হওয়া এই ভর্তি কার্যক্রম আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ১,০০৬ আসনের বিপরীতে প্রথম দিনে ৪৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
রিপোর্টারের নাম 



















