পায়রা বন্দর কর্তৃপক্ষ তাদের রাজস্ব খাতের ১২টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২২টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগপ্রাপ্তদের পদভেদে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত বেতন স্কেল প্রদান করা হবে। এ ছাড়া সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও যান্ত্রিক), সহকারী পরিচালক, সহকারী ড্রেজিং মাস্টার, ইনল্যান্ড মাস্টার, অফিস সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, কার্পেন্টার ও নিরাপত্তারক্ষীসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর হলেও কিছু বিশেষ পদের ক্ষেত্রে তা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদভেদে পরীক্ষার ফি ৫৬ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২২৩ টাকা পর্যন্ত টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়মাবলী কর্তৃপক্ষের নিজস্ব অনলাইন পোর্টালে পাওয়া যাবে।
রিপোর্টারের নাম 
























