ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সখিপুরে ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে ৫৩ জন আহত, আতঙ্কিত এলাকাবাসী

টাঙ্গাইলের সখীপুরে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জন শিশু এবং ১০ জন নারী রয়েছেন। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার সকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কালিয়া, বড়চওনা, কাকড়াজান ইউনিয়ন এবং পৌরসভার বাসিন্দারা রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রামের আবদুর রশিদসহ কয়েকজন নারী ও শিশুকে কামড়ানোর পর কুকুরটি আন্ধি থেকে উত্তরা মোড় পর্যন্ত অন্তত ২০ জনকে কামড়েছে। রাতে এটি কাহারতা গ্রাম হয়ে কচুয়া এলাকায় আরও কয়েকজনকে কামড়ায়।

আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহত আবদুর রশিদকে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরিন আকশিষ সামি জানান, একদিনে এত সংখ্যক কুকুরে কামড়ানোর ঘটনা অস্বাভাবিক। আক্রান্তদের নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং পরবর্তী ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি ভ্যাকসিনের সংকট নিরসনে কাজ করছেন বলে জানিয়েছেন এবং আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় মসজিদে ফজরের নামাজে গুলি, দুই মুসল্লি আহত

সখিপুরে ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে ৫৩ জন আহত, আতঙ্কিত এলাকাবাসী

আপডেট সময় : ০৭:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬