মুসলিম সভ্যতার স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশলী ইসমাইল আল-জাজারি, যাকে আধুনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও রোবোটিক্সের জনক হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ৮০০ বছর আগে তিনি এমন সব বিস্ময়কর যন্ত্র আবিষ্কার করেছিলেন, যা আজও আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে পানির চাপ ও বায়ুশক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয় যান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনে তার অবদান অপরিসীম।
আল-জাজারির শ্রেষ্ঠ কীর্তি হলো তার রচিত বিশ্ববিখ্যাত গ্রন্থ ‘কিতাব ফি মারিফাতিল হিয়ালিল হান্দাসিয়া’। এই বইটিতে তিনি প্রায় ১০০টি জটিল মেকানিক্যাল ডিভাইসের নকশা ও নির্মাণপদ্ধতি বিস্তারিতভাবে চিত্রসহ বর্ণনা করেছেন। আধুনিক ইঞ্জিনের অপরিহার্য অংশ ‘ক্র্যাঙ্কশ্যাফট’ ও ‘গিয়ার সিস্টেম’ তার অন্যতম সেরা উদ্ভাবন। এছাড়া তিনি সর্বপ্রথম ডাবল-অ্যাকশন পাম্প এবং স্বয়ংক্রিয় রোবটের আদি ধারণা দিয়েছিলেন।
লিওনার্দো দা ভিঞ্চির জন্মের কয়েকশ বছর আগেই আল-জাজারি যান্ত্রিক প্রযুক্তির যে উৎকর্ষ সাধন করেছিলেন, তা বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে তাকে অমর করে রেখেছে। তার উদ্ভাবিত সাইবারনেটিকস ও কন্ট্রোল সিস্টেম মূলত পরবর্তীকালে শিল্প বিপ্লব ও আধুনিক স্বয়ংক্রিয় যান্ত্রিক সভ্যতার পথ প্রশস্ত করেছিল।
রিপোর্টারের নাম 

























