ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের নতুন মোবাইল উপহার দিল সরকার

ফিলিস্তিনের গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) মানবিক মিশনে অংশগ্রহণকারী ২৩ জন মালয়েশিয়ান স্বেচ্ছাসেবককে নতুন মোবাইল ফোন উপহার দিয়েছে মালয়েশিয়ার সরকার। তাদের এই গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার (৭ অক্টোবর) কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে দেশটির যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল এই উপহার তুলে দেন।

মন্ত্রী জানান, এই মোবাইল ফোনগুলো উপহার দেওয়ার উদ্দেশ্য হলো স্বেচ্ছাসেবকদের দেশে ফিরে তাদের যোগাযোগ ও ব্যক্তিগত কার্যক্রম সহজতর করা। পাশাপাশি মিশন থেকে অর্জিত অভিজ্ঞতা ও মানবিক বার্তাগুলো তারা যেন আরও কার্যকরভাবে ছড়িয়ে দিতে পারেন, সেই সুযোগ করে দেওয়াই এর লক্ষ্য।

এর আগে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেছিলেন, নিরাপত্তা মানদণ্ড (এসওপি) অনুযায়ী সমুদ্রে ফেলে দেওয়া মোবাইল ফোনের ক্ষতিপূরণ হিসেবে নতুন মোবাইল সরবরাহ করা হবে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজ আটক করে। এ সময় ২৩ জন মালয়েশিয়ানসহ মোট ৪৯৫ জন মানবিক সহায়তাকর্মীকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয়।

ফাহমি আরও বলেন, এই উপহার সরকারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, ত্যাগ ও সাহসিকতার প্রতি কৃতজ্ঞতার প্রতীক। তাদের মাধ্যমে মালয়েশিয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে একটি গর্বিত ও মানবিক ভূমিকা পালন করেছে।

৭ অক্টোবর রাত ১০টা ৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK342-এ করে মালয়েশিয়ায় ফিরে আসেন ২৩ জন স্বেচ্ছাসেবক, যাদের মধ্যে চারজন পর্যবেক্ষক ও পাঁচজন আইনজীবীও ছিলেন। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান, প্রধান সচিব তান শ্রী শামসুল আজরি আবু বকর, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্বজনরা। ফ্লোটিলা অভিযানের অংশ হিসেবে যাত্রার আগে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, জাহাজে অবস্থান এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিস্তারিত ব্রিফিং ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল বলেও জানানো হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন, রোহিঙ্গা ও বিনিয়োগ: জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের নতুন মোবাইল উপহার দিল সরকার

আপডেট সময় : ১২:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫