ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ: জামায়াত কার্যালয়ে হামলা ও ভাঙচুর

কুড়িগ্রামের রাজারহাটে ইসলামী ছাত্রশিবিরের নেতাদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের সঙ্গে জামায়াত-শিবিরের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে, যাতে শিবিরের এক কর্মীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেয়াল লিখন এবং ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে দুপুরে শিবিরের দুই নেতার ওপর হামলা চালায় ছাত্রদলের কর্মীরা। এতে গুরুতর আহত সুজন মিয়াকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল বের করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ উঠেছে, বিএনপি ও ছাত্রদলের একটি মিছিল জামায়াত কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় রেললাইনের পাথর ছুড়ে কার্যালয়ে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। উপজেলা জামায়াতের পক্ষ থেকে এই হামলাকে ‘ফ্যাসিস্ট আচরণ’ হিসেবে অভিহিত করা হয়েছে। অন্যদিকে, উপজেলা বিএনপি দাবি করেছে, জামায়াত-শিবিরের উস্কানির কারণেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় নির্যাতিত বাংলাদেশি শ্রমিকদের ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের দাবি

কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ: জামায়াত কার্যালয়ে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ১০:০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬