তীব্র গরমে মেকআপ গলে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা, বিশেষ করে তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য। মেকআপ দীর্ঘক্ষণ নিখুঁত রাখতে প্রথমেই ত্বক ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি। ক্লিনজার ব্যবহারের পর বরফের টুকরো দিয়ে আলতো করে ম্যাসাজ করলে ত্বকের লোমকূপ সংকুচিত হয়, যা মেকআপ ধরে রাখতে দারুণ সাহায্য করে।
এছাড়া গরমে মেকআপ করার সময় অয়েল-ফ্রি পণ্য বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। ভারী ফাউন্ডেশনের বদলে পাউডার বা সেমি-লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করলে দীর্ঘ সময় সতেজ থাকা যায়। সবশেষে ভালো মানের টোনার ও সানস্ক্রিন ব্যবহার নিশ্চিত করলে মেকআপের স্থায়িত্ব বহুগুণ বেড়ে যায়।
রিপোর্টারের নাম 

























