বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৬ বছরের লড়াই, গুম ও অসংখ্য নেতাকর্মীর জীবনের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নতুন কমিটির অভিষেক উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজপথে ত্যাগের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।
বক্তব্যে রিজভী আরও উল্লেখ করেন, তারেক রহমান দেশের মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছেন। দিনাজপুরে খাল খনন কর্মসূচি এবং ফ্যামিলি ও ফার্মার কার্ড চালুর মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। বর্তমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা হলেও সরকার তা মোকাবিলায় চেষ্টা করছে এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। এছাড়া দেশে হাম রোগের প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















