ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাজশাহীতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ওপর হামলা ও এক নারী প্রদর্শককে লাঞ্ছিত করার ঘটনায় নড়েচড়ে বসেছে শিক্ষা মন্ত্রণালয়। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ এপ্রিল কলেজটিতে পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিবকে (কলেজ-২) আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরজমিনে তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই তদন্তের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত: ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন

রাজশাহীতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

আপডেট সময় : ০৬:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬