ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগ: চাঁপাইনবাবগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। রোববার সকালে উপজেলা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রাইহান কাওসার সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের পর্যবেক্ষণে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত: ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন

ধর্ম অবমাননার অভিযোগ: চাঁপাইনবাবগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬