মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি নিরাপদে পার হতে পারবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এমভি জয়যাত্রাসহ বাংলাদেশের সব বাণিজ্যিক জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে পারবে।
একইসঙ্গে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে। নিহত শিক্ষার্থী জামিলের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























