ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় ১০০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার যুবক, স্ত্রীর কাছে খবর লুকাতে আরজি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে ১০০ ঘণ্টারও বেশি সময় আটকে থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন হার্নান আলবার্টো গিল ফ্লোরেস নামে এক যুবক। তবে উদ্ধার হওয়ার পরপরই তিনি উদ্ধারকারীদের কাছে এক অদ্ভুত অনুরোধ করেন। তিনি বারবার বলছিলেন, ‘আমি বেঁচে আছি, এই খবরটি দয়া করে আমার স্ত্রীকে জানাবেন না।’

কোস্টা রিকার উদ্ধারকারী দলের সদস্য মিনইয়ার কোলাডো জানান, গিলের এই অনুরোধে তারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। পরে গিল ব্যাখ্যা করেন, তিনি তখনো নিশ্চিত ছিলেন না যে শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবেন কি না। তাই স্ত্রীকে নতুন করে দুশ্চিন্তা বা আশাহত করতে চাননি তিনি। তবে তার বেঁচে ফেরার সংবাদ দ্রুতই স্ত্রী গুসবিমান গোনজালেজের কাছে পৌঁছে যায়।

টানা আট দিন ১৪০ টন ওজনের কংক্রিটের নিচে চাপা পড়ে ছিলেন গিল। তিনি জানান, এক সময় তিনি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন এবং ভেবেছিলেন উদ্ধারকারীরা হয়তো তার সন্ধান পাবেন না। স্থানীয় একটি শপিং মলে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত গিল ভূমিকম্পের সময় বেসমেন্টে অবস্থান করছিলেন, যা মুহূর্তেই ধসে পড়ে।

উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে (৭.২ এবং ৭.৫ মাত্রা) আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো প্রাণের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুলাদীর মিলন হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

ভেনেজুয়েলায় ১০০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার যুবক, স্ত্রীর কাছে খবর লুকাতে আরজি

আপডেট সময় : ০৫:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬