জাতীয় সংসদে নিজের ওপর হওয়া হামলার বর্ণনা দিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। রোববার সংসদের অধিবেশনে ফ্লোর নিয়ে তিনি এই দাবি জানান। গত শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার একটি ফিলিং স্টেশনে তার ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
সংসদ সদস্য মাছুম মোস্তফা অভিযোগ করেন, ওইদিন মাগরিবের নামাজের সময় একদল সন্ত্রাসী তার ওপর আক্রমণ চালায়। তিনি প্রাণ বাঁচাতে স্থানীয় একটি মসজিদে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও প্রবেশের চেষ্টা করে। তিনি দাবি করেন, তাকে হত্যার উদ্দেশ্যে পেশাদার কিলার ভাড়া করা হয়েছিল এবং মসজিদের মুসল্লিদের বাধার কারণে তিনি সে যাত্রায় প্রাণে বেঁচে যান।
হামলার ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করলেও তাদের মধ্যে অধিকাংশ নিরপরাধ বলে দাবি করেন এই সংসদ সদস্য। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মাছুম মোস্তফা তার এলাকার রাজনৈতিক কর্মীদেরও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
রিপোর্টারের নাম 























