ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে, বিলোপিলিয়া কমিউনিটির একটি জনবসতির কাছে, রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে বেসামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। এতে ৪৮ ও ৭২ বছর বয়সী দুই পুরুষ প্রাণ হারান।
এদিকে, যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন এলাকায় শত শত ড্রোন হামলা চালাচ্ছে। এর পাল্টা হিসেবে কিয়েভও রাশিয়ার জ্বালানি ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং একাধিক বাড়ি ও একটি নৃত্য বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই হামলায় তারা ৪৩টি ড্রোন ভূপাতিত করেছে। এর আগের দিন ইউক্রেনের দিনিপ্রো শহরে রুশ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছিলেন।
রিপোর্টারের নাম 























