ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের কাছে ইরান তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার জন্য একটি কার্যকর রূপরেখা পেশ করেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতকালে এ রূপরেখা তুলে ধরেন। বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আস্থা পুনরুদ্ধারের ওপর জোর দেন এবং হরমুজ প্রণালী ঘিরে অবরোধ ও ওমান সাগরে সামরিক কার্যকলাপকে আলোচনার প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে জানা গেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন যে ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে অগ্রগতির জন্য একটি ‘সম্মানজনক পরিবেশ’ প্রয়োজন। তিনি আরও বলেন যে কূটনৈতিক প্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা সংলাপকে জটিল করে তুলছে।
রিপোর্টারের নাম 























