দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউকা অঞ্চলে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। প্যান-আমেরিকান মহাসড়কের এল টুনেল এলাকায় চালানো এই হামলায় পাঁচ শিশুসহ অন্তত ৩৮ জন গুরুতর আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর অক্টাভিও গুজমান এই ঘটনাকে সাধারণ মানুষের ওপর নির্বিচার সন্ত্রাসী আক্রমণ হিসেবে অভিহিত করেছেন।
ঘটনার পর কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ জানিয়েছেন, এই হামলার পেছনে জাইমে মার্টিনেজ গোষ্ঠী এবং ইভান মোরদিস্কোর নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য যে, কাউকা ও ভায়ে দেল কাউকা অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। মাদক পাচারের রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেখানে প্রায়ই সহিংস ঘটনা ঘটে। বর্তমান পরিস্থিতিতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
রিপোর্টারের নাম 























