ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, স্বামী আহত

পাবনার ভাঙ্গুড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খাদিজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার নৌবাড়িয়া-বেতুয়ান সড়কের দিলপাশার ইউনিয়নের পুঁইবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব বংকিরাট গ্রামের বাসিন্দা আবু তালেবের স্ত্রী। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তালেব তার স্ত্রী খাদিজাকে নিয়ে মোটরসাইকেলে করে ভাঙ্গুড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার পুঁইবিল বাজারে একটি মিনি ট্রাককে পাশ কাটিয়ে যেতে গেলে মোটরসাইকেলের পেছনে বসে থাকা স্ত্রী খাদিজা ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় পাশ দিয়ে যাওয়া ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

ওসি সাকিউল আযম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহত গৃহবধূর স্বজনরা লাশ নিয়ে গেছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত: ২ হাজার ৮০০ ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, স্বামী আহত

আপডেট সময় : ১০:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬