ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রযোজক সমিতির নির্বাচন ১১ জুলাই, বাতিল ‘আম-মোক্তারনামা’ প্রথা

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ জুলাই তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে এবং আগামী ২১ মে ভোটার তালিকা প্রকাশ করা হবে। সদস্যদের জন্য চাঁদা পরিশোধ ও সদস্যপদ নবায়নের শেষ তারিখ ১১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এইবারের নির্বাচনে সবচেয়ে বড় পরিবর্তন হলো বহুল আলোচিত ‘আম-মোক্তারনামা’ প্রথা বাতিল করা হয়েছে। এর ফলে এবার প্রার্থী ও ভোটাররা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সমিতির নিয়ম অনুযায়ী, কোনো সিনেমা সেন্সর বোর্ডে পাসের চার বছর পর একজন প্রযোজক ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেন। পূর্বে একজন প্রযোজক একাধিক সিনেমা নির্মাণ করলে একাধিক ‘আম-মোক্তারনামা’ দিয়ে অতিরিক্ত ভোটাধিকার পেতেন, তবে এবারের নির্বাচনে সেই সুযোগ থাকছে না। প্রত্যেক প্রযোজক একজন ভোটার হিসেবেই গণ্য হবেন, তিনি যত সিনেমাই নির্মাণ করুন না কেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে খোরশেদ আলম খসরু ও আশরাফ উদ্দিন আহমেদ (নায়ক উজ্জ্বল) প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। খোরশেদ আলম খসরু এই নির্বাচনকে চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, ‘দীর্ঘ সাত বছর পর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা সত্যিই আনন্দের। সদস্যরা আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন।’ তিনি আশা প্রকাশ করেন যে এই নির্বাচন সমিতিতে নতুন নেতৃত্ব আনবে এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও, প্রযোজক মোহাম্মদ ইকবাল এজিএস পদে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় অমান্য করলে বিএনপি বিশ্বাসঘাতক হবে: নেজামে ইসলাম পার্টি

প্রযোজক সমিতির নির্বাচন ১১ জুলাই, বাতিল ‘আম-মোক্তারনামা’ প্রথা

আপডেট সময় : ০৯:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬