ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সন্দ্বীপে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এই মামলায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলিয়ে মোট ৪৬ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সারিকাইত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে যায় সন্দ্বীপ থানার পুলিশের একটি দল। পুলিশের আগমনের খবর পেয়ে স্থানীয় মাদকচক্রের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় পুলিশের এএসআই আপেল মাহমুদসহ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে এএসআই আপেল মাহমুদের কনুই ও কাঁধে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।

পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দ্বীপ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বক্তব্যে দুটি বিষয় দৃষ্টিকটু লেগেছে: নাগরিক পার্টির নেতা

সন্দ্বীপে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৯:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬