ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: আইসিএস

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক শিপিং সংস্থা ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস)। সংস্থাটি এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে অবিলম্বে আটক নাবিকদের মুক্তির আহ্বান জানিয়েছে। আইসিএস-এর মেরিন ডিরেক্টর জন স্টাউপার্ট আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সমুদ্রপথে নাবিকদের কোনো ধরনের হয়রানি ছাড়াই অবাধে যাতায়াত ও কাজ করার সুযোগ দিতে হবে।

বিশ্বের প্রায় ৮০ শতাংশ বাণিজ্যিক জাহাজের প্রতিনিধিত্বকারী এই সংস্থার পরিচালক আরও বলেন, ‘এই মানুষগুলো (নাবিক) কেবল পণ্য পরিবহনের কাজ করছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল বা রাজনৈতিক পয়েন্ট অর্জনের জন্য এভাবে জাহাজ জব্দ করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ তিনি জোর দিয়ে বলেন, ‘এসব নাবিক সম্পূর্ণ নির্দোষ। তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দেওয়া উচিত, কোনো রকম ভয় ছাড়াই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইল ইস্যুতে লেবাননে গভীর বিভেদ: মুখোমুখি সরকার ও হিজবুল্লাহ

বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: আইসিএস

আপডেট সময় : ০৭:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬