ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান তথ্য কর্মকর্তা

সরকারের তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহ এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। শুক্রবার কক্সবাজারে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, মায়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সিল্করোড সংযোগ স্থাপিত হলে কক্সবাজার একটি উন্নত ও আধুনিক শহরে পরিণত হবে।

সৈয়দ আবদাল আহমদ তার বক্তব্যে অপতথ্য ও গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও সত্য সাংবাদিকতার মাধ্যমেই কেবল গুজবকে প্রতিহত করা সম্ভব। সরকার নিয়মিতভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে নিয়মিত ব্রিফিং করছে। অপতথ্য যেন সরকারের সেবামূলক কাজে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান।

কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই কর্মশালায় তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন। অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। বক্তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলা, তিন সেনা আহত

অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান তথ্য কর্মকর্তা

আপডেট সময় : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬