মধুমাস আসার আগেই সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শুরু হয়েছে আগাম আম সংগ্রহ ও বাজারজাতকরণের প্রবণতা। অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যবসায়ী আটির আমের আড়ালে সুস্বাদু গোবিন্দভোগ ও হিমসাগর জাতের অপরিপক্ব আম কৌশলে প্যাকেট করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন। এতে একদিকে যেমন ভোক্তারা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে জেলাটির আমের দীর্ঘদিনের সুনামও হুমকির মুখে পড়ছে।
স্থানীয় কৃষি কর্মকর্তাদের তথ্যমতে, সাতক্ষীরার আম পরিপক্ব হওয়ার উপযুক্ত সময় সাধারণত ১৫ মে-এর পর। তার আগেই বাজারজাত করা এসব আম স্বাদে ও মানে নিম্নমানের। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুতই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঐতিহ্যবাহী এই আম শিল্পের মান ধরে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় মাঠ পর্যায়ে প্রশাসনিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
রিপোর্টারের নাম 

























