ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে কাজ করার অভিযোগে এরফান কিয়ানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার সকালে দেশটির সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পর এই সাজা কার্যকর করা হয়। ইরানের সংবাদ মাধ্যম ফার্স এবং তাসনিম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, এরফান কিয়ানির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন অগ্নিসংযোগ এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ একাধিক গুরুতর নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ইরানের কেরমানশাহ প্রদেশে আইআরজিসি বড় ধরনের অভিযান চালিয়ে ১৫৫ জনকে আটক করেছে। আটককৃতদের বিপ্লববিরোধী বিভিন্ন গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে সরাসরি মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছে। দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই এই কঠোর পদক্ষেপ নিল ইরান সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভ্যন্তরীণ পর্যটন ও টেকসই সমাধান: বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬