ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইরানে মোসাদের সন্দেহভাজন চরসহ ২৪০ জনকে আটক করল আইআরজিসি

ইরানের নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশ থেকে অন্তত ২৪০ জনকে আটক করা হয়েছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে চারজন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল বলে সন্দেহ করা হচ্ছে। কুর্দিস্তান ও কেরমানশাহ অঞ্চলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

আইআরজিসি’র বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কুর্দিস্তান প্রদেশে পরিচালিত অভিযানে ১১ জনকে আটকের পাশাপাশি এক সশস্ত্র হামলাকারী নিহত হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়া কেরমানশাহ প্রদেশে পৃথক অভিযানে আরও ১৫৫ জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিপ্লববিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় এবং বিদেশি গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক ধ্বংস করতে এই অভিযানগুলো অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান তথ্য কর্মকর্তা

ইরানে মোসাদের সন্দেহভাজন চরসহ ২৪০ জনকে আটক করল আইআরজিসি

আপডেট সময় : ০৪:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬