ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যুদ্ধ থেকে ‘সম্মানজনক’ প্রস্থান খুঁজছে যুক্তরাষ্ট্র: ইরান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্র একটি ‘সম্মানজনক’ পথ খুঁজছে বলে দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রশাসন বর্তমানে যুদ্ধের চোরাবালিতে আটকে পড়েছে এবং সেখান থেকে নিজেদের ভাবমূর্তি রক্ষা করে প্রস্থান করতে চাইছে।

ইরানি মুখপাত্রের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার শান্তি আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের ইসলামাবাদ সফরে যাচ্ছেন। কাকতালীয়ভাবে একই সময়ে ইরানি একটি প্রতিনিধিদলও পাকিস্তানে অবস্থান করছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান।

রেজা তালাই-নিক আরও দাবি করেন, ইরানের সামরিক বাহিনী বর্তমানে একটি প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে, যা মোকাবিলা করা শত্রুপক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে তারা এখন যুদ্ধের মাঠ থেকে সরে যাওয়ার উপায় খুঁজছে। এই কূটনৈতিক ও সামরিক টানাপোড়েনের মধ্যে দক্ষিণ এশিয়ায় দেশ দুটির প্রতিনিধিদের সফর ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরপেক্ষ সাংবাদিকতা: সরকার বদলেও একই বঞ্চনা, বলছেন সম্পাদক মাহমুদুর রহমান

যুদ্ধ থেকে ‘সম্মানজনক’ প্রস্থান খুঁজছে যুক্তরাষ্ট্র: ইরান

আপডেট সময় : ০৪:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬