ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: সতর্ক করলেন সিসি

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অঞ্চলের মানচিত্র নতুন করে আঁকার জন্য একটি পরিকল্পিত ও সুদূরপ্রসারী চেষ্টা চালানো হচ্ছে। সিনাই উপদ্বীপের মুক্তির ৪৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে সিসি বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে এক অত্যন্ত সংকটময় সময় পার করছে। এই সংকট উত্তরণে গত অক্টোবরে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। একইসঙ্গে গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি দ্রুত পুনর্গঠনের দাবি জানান।

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ বা বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টাকে মিশর কোনোভাবেই মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন সিসি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। গাজায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘস্থায়ী হামলা ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে মিশরের প্রেসিডেন্টের এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরপেক্ষ সাংবাদিকতা: সরকার বদলেও একই বঞ্চনা, বলছেন সম্পাদক মাহমুদুর রহমান

মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: সতর্ক করলেন সিসি

আপডেট সময় : ০৪:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬