ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিএনপি নেতার নাম ব্যবহার করে মাদক নিরাময় কেন্দ্র থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে ‘আলোর জীবন’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। চাঁদা দিতে অপারগতা জানালে চাঁদাবাজেরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। এ ঘটনায় রাকিব উদ্দিন সরকার পাপ্পু বাদী হয়ে শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, একটি চাঁদাবাজ চক্রের দুই ব্যক্তি পৃথক দুটি মোবাইল নম্বর থেকে ‘আলোর জীবন’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এক পরিচালকের মোবাইলে ফোন করে রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ব্যবহার করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ভুক্তভোগী পরিচালক বিষয়টি পাপ্পু সরকারকে জানালে তিনি থানায় জিডি করেন।

এ বিষয়ে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘আমার নাম ব্যবহার করে একটি চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা দাবি করছে। মহানগর বিএনপির কমিটি গঠনের সময়কে সামনে রেখে ওই চক্র আমাকে সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমার নাম ভাঙিয়ে চাঁদা দাবি করছে। আগেও এই চক্র এমন অপকর্ম করেছে। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।’

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ঘাতক

বিএনপি নেতার নাম ব্যবহার করে মাদক নিরাময় কেন্দ্র থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি

আপডেট সময় : ০৩:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬