ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

হরমুজ সংকটের প্রভাব পানামা খালে: যাতায়াত ফি বেড়ে ৪০ লাখ ডলার

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অচলাবস্থা তৈরি হওয়ায় বিশ্ব বাণিজ্যে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এই সংকট এড়াতে শিপিং কোম্পানিগুলো এখন বিকল্প হিসেবে পানামা খাল ব্যবহারের দিকে ঝুঁকছে। ফলে পানামা খালে অগ্রাধিকার ভিত্তিতে যাতায়াতের জন্য কোম্পানিগুলোকে নিলামে ৪০ লাখ ডলার পর্যন্ত অতিরিক্ত ফি গুণতে হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে ঝুঁকি এড়াতে অধিকাংশ পণ্যবাহী জাহাজ পথ পরিবর্তন করছে। এর ফলে পানামা খালে জাহাজের দীর্ঘ জট তৈরি হয়েছে। এই জট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য স্লট বুকিংয়ের নিলামে চড়া দাম হাঁকছে বড় বড় শিপিং প্রতিষ্ঠানগুলো। সাধারণ সময়ের তুলনায় এই ফি কয়েক গুণ বেশি।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটগুলোতে অস্থিরতা চলতে থাকলে পণ্য পরিবহন খরচ আরও বাড়বে। যার সরাসরি প্রভাব পড়বে বিশ্ববাজারের দ্রব্যমূল্যের ওপর। হরমুজ সংকটের কারণে আন্তর্জাতিক নৌ-পথের এই পরিবর্তন বিশ্ব অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে বাকৃবি শিক্ষার্থীদের পূর্বধলা সফর

হরমুজ সংকটের প্রভাব পানামা খালে: যাতায়াত ফি বেড়ে ৪০ লাখ ডলার

আপডেট সময় : ১২:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬