ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার অভিযোগে চীনের হেংলি পেট্রোকেমিক্যাল শোধনাগারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর-পূর্ব চীনের দালিয়ানে অবস্থিত এই শোধনাগারটিকে ইরানের তেল বাণিজ্যের অন্যতম বড় গ্রাহক হিসেবে চিহ্নিত করেছে ওয়াশিংটন। এছাড়া ইরানের তথাকথিত ‘ছায়া নৌবহরের’ সাথে জড়িত প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপরও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ বিভাগ।
মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমে এই নিষেধাজ্ঞা অযৌক্তিক ও অনাকাঙ্ক্ষিত। বেইজিংয়ের দাবি, মার্কিন প্রশাসন রাজনৈতিক স্বার্থে নিষেধাজ্ঞার অপব্যবহার করছে। উল্লেখ্য, এর আগেও ট্রাম্প প্রশাসন চীনের একাধিক কেমিক্যাল গ্রুপের বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল।
রিপোর্টারের নাম 























