বগুড়ায় পেঁয়াজের বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা। বর্তমানে বাজারে হালি পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা এবং সংরক্ষণযোগ্য পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উৎপাদন খরচ ও বর্তমান বাজারমূল্যের অসামঞ্জস্যতায় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে ব্যবসায়ী ও কৃষকদের মতে, বাজারে পেঁয়াজের সরবরাহ কমতে থাকায় আগামী কয়েক দিনের মধ্যেই দাম বাড়তে শুরু করবে। বিশেষ করে কোরবানির ঈদ সামনে রেখে এই দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মোকামগুলোতে পর্যাপ্ত পেঁয়াজ না পৌঁছানোয় পাইকারি বাজারেও দাম ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন, হালি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ার সাথে সাথে বাজারে পেঁয়াজের সংকট দেখা দিতে পারে, যা সাধারণ ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে।
রিপোর্টারের নাম 

























