দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস লিমিটেড’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অপারেশন বিভাগে (কিচেন হুড ও গিজার) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ডেপুটি ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের খুঁজছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা সুবিধা, মোবাইল বিল এবং বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হবে। এ পদে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) ছুটি এবং দুপুরের খাবারের ব্যবস্থাও রয়েছে। ব্যবসায় প্রশাসন বা প্রকৌশল বিদ্যায় স্নাতক ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
রিপোর্টারের নাম 

























