ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরানে নতুন করে সামরিক অভিযানের প্রস্তুতি: মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় ইসরাইল

ইরানে পুনরায় সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে ইসরাইল। এই অভিযানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে তেলআবিব। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওয়াশিংটনকে দেওয়া এক বার্তায় ইসরাইল তাদের এই আগ্রহের কথা স্পষ্ট করেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর অংশ হিসেবে এফ/এ-১৮ যুদ্ধবিমানের অতিরিক্ত স্কোয়াড্রন মোতায়েন, জ্বালানি সরবরাহকারী বিমান এবং অত্যাধুনিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ইসরাইলি বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং হোয়াইট হাউসের সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ সংকটের প্রভাব পানামা খালে: যাতায়াত ফি বেড়ে ৪০ লাখ ডলার

ইরানে নতুন করে সামরিক অভিযানের প্রস্তুতি: মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় ইসরাইল

আপডেট সময় : ১১:৪৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬