ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

গাজায় ইসরাইলি বিমান হামলায় ১২ ফিলিস্তিনি নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে শুক্রবার বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়। এর মধ্যে খান ইউনিস এলাকায় পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় ৩ জন বেসামরিক পথচারীসহ অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন।

অন্য এক হামলায় গাজা সিটিতে আরও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় একটি আবাসিক ভবনে বোমা বর্ষণ করলে আরও দুই ফিলিস্তিনির মৃত্যু হয়। এই ঘটনার পর গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। তারা জানিয়েছে, পুলিশ সদস্যরা জননিরাপত্তার দায়িত্ব পালনকালে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিশ্ববিবেকের নীরবতা ইসরাইলকে আরও বড় অপরাধ করতে উৎসাহিত করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই-আগস্টে বড় বন্যার আশঙ্কা: ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় দীর্ঘস্থায়ী হতে পারে পানি

গাজায় ইসরাইলি বিমান হামলায় ১২ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১০:৪১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬