ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের দাবি: ইরানের পতাকা বহনকারী জাহাজ জব্দ

যুক্তরাষ্ট্র ইরানের পতাকা বহনকারী একটি জাহাজ জব্দের দাবি করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ ইরানের বন্দরে যাওয়ার পথে একটি ইরানি পতাকাবাহী জাহাজকে আটক করেছে। সেন্টকম আরও জানায়, শুক্রবার জাহাজটি ইরানের বন্দরের দিকে যাচ্ছিল।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান সফরে গেছেন। এই সফরকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন বলে কথা রয়েছে। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই-আগস্টে বড় বন্যার আশঙ্কা: ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় দীর্ঘস্থায়ী হতে পারে পানি

যুক্তরাষ্ট্রের দাবি: ইরানের পতাকা বহনকারী জাহাজ জব্দ

আপডেট সময় : ০৯:৩২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬