ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; তেহরান-ওয়াশিংটন সংলাপের সেতুবন্ধন হচ্ছে পাকিস্তান?

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার কূটনৈতিক বরফ গলাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হচ্ছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আনাদলু এজেন্সির তথ্যমতে, আরাঘচির এই সফরকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সফরকালে তিনি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সাথে আঞ্চলিক নিরাপত্তা, শান্তি রক্ষা এবং স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে। পাকিস্তান বর্তমানে দুই দেশের মধ্যে সংলাপ পুনরায় শুরু করতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকভ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানে পৌঁছে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় এই সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে এবং পুরো প্রক্রিয়ায় ইসলামাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উল্লেখ্য, এর আগে এপ্রিলেই প্রথম দফা আলোচনা হলেও তা কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই শেষ হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই-আগস্টে বড় বন্যার আশঙ্কা: ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় দীর্ঘস্থায়ী হতে পারে পানি

ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; তেহরান-ওয়াশিংটন সংলাপের সেতুবন্ধন হচ্ছে পাকিস্তান?

আপডেট সময় : ০২:২০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬