জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আল্লামা মামুনুল হককে ষড়যন্ত্রের মাধ্যমে সংসদে প্রবেশে বাধা দেওয়া গেলেও রাজপথ থেকে তাকে সরানো সম্ভব নয়। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনে ভবিষ্যতে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটসহ নানা সমস্যায় দেশের মানুষ কষ্টে দিনাতিপাত করছে। বিরোধী দল হিসেবে তারা সরকারকে সহযোগিতা করতে চাইলেও সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়করণের মাধ্যমে স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তিনি স্পষ্ট করেন যে, সরকার যদি গণভোটের রায়কে উপেক্ষা করার মতো কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।
রিপোর্টারের নাম 
























