নেত্রকোনার কলমাকান্দায় উন্নয়নমূলক কাজে ঠিকাদারের কাছ থেকে স্থানীয় সংসদ সদস্য বা রাজনৈতিক নেতাদের কমিশন (পার্সেন্টেজ) নেওয়া যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জোর দিয়ে বলেছেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না।
শুক্রবার বিকেলে কলমাকান্দা উপজেলায় পাগলার খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।’ ঠিকাদারদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং নির্ধারিত মাপ ও মানের উপকরণ ব্যবহার করতে হবে।’ এ সময় রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান (বাবুল) সভাপতিত্ব করেন এবং উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















