ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদূরে শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এই পদক্ষেপ গ্রহণ করা হলো।

তদন্ত কমিটিতে দায়িত্ব পেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত করে কেন্দ্রীয় সংসদের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল ছাত্রদল

আপডেট সময় : ০৮:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬