ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

নাটোরের নলডাঙ্গায় তেল মজুত ও চড়া দামে বিক্রির দায়ে জরিমানা

নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে পীরগাছা বাজারে এই অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান।

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে ‘মেসার্স আফরোজা এন্টারপ্রাইজ’-এর মালিক মো. মুকুল হোসেনকে দায়ী করা হয়। অভিযানে তার দোকান থেকে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। অভিযানে দেখা যায়, ব্যবসায়ী মুকুল হোসেন সরকার নির্ধারিত দামের চেয়ে ডিজেল লিটার প্রতি ১২০ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছিলেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীভাঙনে বিলীন হচ্ছে জনপদ: ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

নাটোরের নলডাঙ্গায় তেল মজুত ও চড়া দামে বিক্রির দায়ে জরিমানা

আপডেট সময় : ০৮:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬