গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) তাদের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্থায়ী ও চুক্তিভিত্তিক মোট ১৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৭১টি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরুর তারিখ আগামী ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৮ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আবেদনকারীদের বয়স ২৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পদের বিবরণ অনুযায়ী, স্থায়ী পদগুলোর মধ্যে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ ও মহিলা), প্ল্যান্ট অপারেটর, সিনিয়র টেকনিশিয়ান, ট্রান্সপোর্ট সুপারভাইজার, পিসি অপারেটর (কোরিয়ার), জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার এবং জুনিয়র টেকনিশিয়ান।
আগ্রহী প্রার্থীদের জিটিসিএল-এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় প্রার্থীর ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে, যার পরিমাণ পদভেদে সার্ভিস চার্জসহ মোট ২২৩ থেকে ৩৩৫ টাকা।
রিপোর্টারের নাম 























